এখানে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সম্মানিত হয়েছেন, কারণ আল্লাহ স্বয়ং তাঁকে তাঁর কিছু নিদর্শন দেখাচ্ছেন। আমাদের কি এমন সম্মানিত হওয়ার অনুরূপ সুযোগ আছে?
আমাদের চারপাশে আল্লাহর অনেক নিদর্শন রয়েছে। সঠিক উপলব্ধির সঙ্গে আল্লাহর নিদর্শনগুলো দেখতে পারা প্রত্যেক মানুষের জন্যই একটি সম্মান। সঠিক উপলব্ধি মানে কেবল একজন অন্ধ ব্যক্তির মতো নিদর্শনগুলো দেখা নয়, বরং নিদর্শনকে এমনভাবে দেখা, যার মধ্য দিয়ে আমরা আল্লাহ (সুবহানাহু ওয়া তা’আলা)-এর প্রজ্ঞা, ক্ষমতা ও একত্ব সম্পর্কে জানতে পারি।
পরবর্তী সময়ে, যখন তুমি আল্লাহর এই নিদর্শনগুলোর কোনো একটিকে সত্যিকার অর্থে দেখতে ও অনুভব করতে পারবে, তখন নিজেকে তোমার রবের পক্ষ থেকে সম্মানিত মনে করো।
………………………………………..
দ্রষ্টব্য: অনুগ্রহ করে লক্ষ করুন, এই প্রতিফলনটি কোনো আলিমের তাফসীর-উদ্ধৃতি থেকে নেওয়া হয়নি। বরং এটি লেখকের একটি ব্যক্তিগত উপলব্ধি ও চিন্তন।